চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের নামে কিশোরীর নাম, আপ্লুত ফারিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
ফারিয়া ও তার কিশোরী মেয়ের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল কিংবা পছন্দের ব্যক্তির নামে সন্তানের নাম রাখার প্রচলন বেশ পুরনো! পছন্দের চলচ্চিত্র তারকার নামেও অনেকে শখ করে নিজের সন্তানের নাম রাখতেন। তবে বর্তমানে এসে তেমন দৃষ্টান্ত খুব একটা চোখে পড়ে না!

ফিল্মস্টারের নামে কেউ যে এখনো আপন মানুষের নাম রাখেন, সেই ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন নুসরাত ফারিয়া।

জানা গেছে, বর্তমানে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিংয়ের জন্য মুন্সিগঞ্জ অবস্থান করছেন নুসরাত ফারিয়া। সেখানে নদীর ঘাটে শুটিং চলছে। আর শুটিংয়ের সময় এক কিশোরী ভক্তের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। যে মূলত ফারিয়ার শুটিং দেখতেই নদীর ঘাটে আসে!

Banglabid

এ সময় ফারিয়া জানতে পারেন ওই কিশোরীর নামও নুসরাত ফারিয়া! তারপর ওই কিশোরীর সঙ্গে একটি ছবি তুলেন অভিনেত্রী। ‘ইন্ট্রুডিউসিং নুসরাত ফারিয়া’ ক্যাপশন দিয়ে সেই স্থিরচিত্র আপ্লুড করেন নিজের ফেসবুকেও।

খুশি কিশোরী ও তার মা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আপ্লুত এই নায়িকা ক্যাপশনে আরো লিখেন,‘ছোট বেলায় শুনতাম নায়ক-নায়িকাদের নামে নাম রাখে। বড় বেলায় এসে প্রমাণ পেলাম। শুটিং করতে এসে নদীর ঘাটে দেখা।’

চলতি মাসের শুরু থেকে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিং। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জাজজ্বীনজ্বীন ৩নুসরাত ফারিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মার্কো’র সাফল্যের পেছনে থালাপতি বিজয় ও যশ?

পরবর্তী

বাংলাদেশ ফুটবলের সব দলকে দুবছর জার্সি দেবে দৌড়

পরবর্তী
নতুন অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়ন পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবলের সব দলকে দুবছর জার্সি দেবে দৌড়

বিএনপি নেতাদের তিস্তা ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা ইস্যুতে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT