বিনোদন

দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফরহাদুর রেজা

ঈদে চ্যানেল আইয়ের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এইদিন সেইদিন ঈদ আনন্দ’র মধ্য দিয়ে উপস্থাপনায় ফিরছেন ফরহাদুর রেজা

ফরহাদুর রেজা টেলিভিশন স্টুডিওতে উপস্থাপনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরহাদুর রেজা টেলিভিশন স্টুডিওতে দীর্ঘ বিরতির পর উপস্থাপনা করছেন, পটভূমিতে পুরোনো টেলিভিশন সেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরহাদুর রেজা। এক সময়ের দুর্দান্ত টেলিভিশন উপস্থাপক। ‘আনন্দমেলা’ উপস্থাপনা করে যিনি খ্যাতি কুড়িয়েছিলেন। একজন বিতার্কিক। দীর্ঘদিন পর তিনি আবারও উপস্থাপনায় ফিরলেন।

নতুন যাত্রায় তাকে চ্যানেল আইয়ের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এইদিন সেইদিন ঈদ আনন্দ’ উপস্থাপনায় দেখা যাবে। এমনটাই জানানো হয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে।

ফরহাদুর রেজা টেলিভিশনে উপস্থাপনা করছেন, পটভূমিতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রখ্যাত উপস্থাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আফজাল হোসেনের ধারাবাহিকতায় উপস্থাপনা করেছেন ফরহাদুর রেজা। প্রজন্ম থেকে প্রজন্ম এই থিম নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানে জাদু প্রদর্শন করতে দেখা যাবে জাদুশিল্পী জুয়েল আইচকে। কণ্ঠশিল্পী সেইদিনের ফেরদৌস ওয়াহিদ, ও নকীব খানের রেনেসাঁর পরিবেশনা এবং এইদিনের বালাম-কোনাল, অণিমা রায় ও সেরাকণ্ঠের শিল্পীদের পরিবেশনাও থাকছে এই অনুষ্ঠানে।

ব্যতিক্রমধর্মী এই ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে আবারও সরব হয়ে ফরহাদুর রেজা বলেন, ‘এখন থেকে চেষ্টা থাকবে নিয়মিত সম্পৃক্ত থাকার।’

‘এইদিন সেইদিন ঈদ আনন্দ’ অনুষ্ঠানের থিম সংগীত করেছেন শিল্পী বালাম।

বিষয়:উপস্থাপনা কোনাল চ্যানেল আই বালাম বিরতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…