বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি বিদায়ী সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি একটি আসনে বসে বিদায়ী সাক্ষাৎ করছেন, পেছনে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতির  প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজ (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাতের সময় প্রধান বিচারপতি মামলার নিষ্পত্তির অগ্রগতিসহ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও নিম্ন আদালতের বিচার এবং অবকাঠামোসহ সকল কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধান বিচারপতি জানান, নিম্ন আদালতের মামলা নিষ্পত্তির হার শতভাগেরও উপরে অর্জিত হয়েছে। এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তির হারও অনেক বেড়েছে। বিচার বিভাগের উন্নয়ন ও বিচারিক কার্যক্রমে সহযোগিতার জন্য সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি বিচার কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের জন্য বিদায়ী প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। এছাড়াও মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। তিনি দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে এর নিয়োগ কার্যক্রমেরও প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বিচার বিভাগ জনগনের বিচার নিশ্চিত করতে অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ বঙ্গভবনে উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধান বিচারপতি বঙ্গভবন মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…