বাংলাদেশ

গণপরিবহনে ২৯ পয়সা করে ভাড়া বাড়ার ইঙ্গিত তথ্যমন্ত্রীর

ঢাকায় যানজটের মধ্যে বাস ও রিকশা চলাচল, মানুষ চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গণপরিবহনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া প্রায় ২৯পয়সা বাড়িয়ে ২.০৯ টাকা করা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন: জ্বালানির জন্য সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। জ্বালানী তেলের জন্য ২০২১-২২ অর্থ বছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে যা প্রায় ৬ বিলিয়ন ডলার। আশেপাশের দেশগুলোতে মূল্য অনেক বেশি হওয়ায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমানে জ্বালানী পাচার হয়ে পাশ্ববর্তী দেশে যাচ্ছে। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির দাম আশেপাশের অনেক দেশের চেয়ে কম এবং ভারতের সমান।

তথ্যমন্ত্রী আরও বলেন: তেলের মূল্যবৃদ্ধি আশেপাশের দেশের সাথে সামঞ্জস্য করার জন্য এবং ভর্তুকি কমার জন্য করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানীর দাম কমলে দেশেও তেলের দাম কমানো হবে।

অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহনের বর্ধিত ভাড়া সমন্বয় নিয়ে আজ শনিবার (৬ আগস্ট) বিকেলে বৈঠক হবে। বিকেল ৫টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শুক্রবার ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ৮০ টাকা থেকে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। অকটেন ১৩৫ টাকা ও পেট্টোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়:গণপরিবহন ড. হাছান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…