চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের নামে প্রহসন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না: খেলাফত মজলিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A
খেলাফত মজলিসের নেতারা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনৈতিক পরিস্থিতি আশঙ্কার চেয়েও বেশি খারাপের দিকে ধাবিত যাচ্ছে উল্লেখ করে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সরকার নির্বাচনের নামে যে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তা জাতির কাছে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। অবিলম্বে ঘোষিত একতরফা তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

আব্দুল বাছিত আজাদ বলেন, একটি অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশকে সংঘাত-সংঘর্ষ এবং অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

Banglabid

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে এখন তা তিন মাসের আমদানী ব্যয় মেটানোর অবস্থায়ও নেই। নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য আমদানীর জন্য এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। গার্মেন্টস শিল্পের উপর পশ্চিমা স্যাংশন আসলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে। রপ্তানি আয় কমে গিয়ে দেশে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় শুরু হবে।

এসময় আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, জিল্লুর রহমান, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নুর হোসেন, আবুল হোসাইন প্রমুখ।

নির্বাহী পরিষদের বৈঠকে ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল ৮ ডিসেম্বর বাদ জুমআ বায়তুল মোকররম উত্তর গেইট হতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাফত মজলিসখেলাফত মজলিসের বিক্ষোভবিক্ষোভ-মিছিলমানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT