জনপদ

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন মির্জা ফখরুল

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, ওসি, ছবি তোলা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ প্রশাসন এর আগে আওয়ামী লীগের ধামাধারায় ছিল। তারা যাই বলতো তাই করতো। ফলে যেখানে পুলিশের প্রয়োজন বা যেটা ব্যবস্থা নেয়ার প্রয়োজন তারা সেখানে সেরকম ব্যবস্থা নিচ্ছে না। যেটা তাদের নেওয়া উচিত।

ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এর আগে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, ওসি শহিদুর রহমান অসুস্থ। বর্তমানে আমি দায়িত্বে রয়েছি। পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমরা যথাযথ দায়িত্ব পালন করছি এবং প্রতিটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

বিষয়:মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…