আন্তর্জাতিক

ইসরোর ভুয়া বিজ্ঞানী গ্রেপ্তার

ইসরো চন্দ্রযান ৩ মহাকাশযান মহাকাশে ভ্রমণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরো চন্দ্রযান ৩ মহাকাশযান মহাকাশে ভ্রমণরত অবস্থায়, সূর্য ও তারার পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি চাঁদে সফল অবতরণ করেছে ভারতীয় চন্দ্রযান-৩। এমন সময় গুজরাটের নিবাসী মিতুল ত্রিবেদী দাবি করেন চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার তৈরিতে তার অবদান ছিল। যা তদন্তে ভুল বলে প্রমাণিত হয় এবং গ্রেপ্তার করা হয় মিতুলকে।

মঙ্গলবার ২৯ আগস্ট মিতুলের বিরুদ্ধে সুরাতের অপরাধ দমন শাখা জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মিতুল দাবি করেছেন বিক্রম ল্যান্ডারের প্রাথমিক নকশা তিনি তৈরি করেন। প্রমাণ হিসেবে ইসরোর নিয়োগপত্রও দেখিয়েছেন তিনি। মিতুলের বিরুদ্ধে করা মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভুয়া নিয়োগপত্র তৈরি করেছেন মিতুল।

চাঁদে সফলভাবে বিক্রম ল্যান্ডার অবতরণের পর মিতুল একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ইসরোর বিজ্ঞানী হিসেবে নিজের পরিচয় দেন। সাক্ষাৎকার দেয়ার সময় মিতুল জানান, তিনি চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারের প্রাথমিক নকশা তৈরি করেছিলেন। প্রমাণ হিসেবে ভুয়া নিয়োগপত্রও দেখান তিনি। সেই নিয়োগপত্রে লেখা রয়েছে, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি ইসরোর ‘অ্যানসিয়েন্ট সায়েন্স অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট’-এর সহকারী চেয়ারম্যান পদে যোগ দেন মিতুল।

মিতুল দাবি করেন, মঙ্গল গ্রহ সংক্রান্ত ইসরোর পরবর্তী গবেষণার সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই প্রসঙ্গে পুলিশ জানায়, নিজেকে ইসরোর বিজ্ঞানী বলে দাবি করে প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করার চেষ্টা করেছেন মিতুল।

তিনি কোন ভাবেই ইসরোর সঙ্গে যুক্ত নন তার প্রমাণ পেয়েছে পুলিশ। ভুয়া নিয়োগপত্র তৈরি করে নিজেকে ইসরোর বিজ্ঞানী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছিলেন মিতুল।

বিষয়:গেপ্তার চন্দ্রযান-৩ বিক্রম ল্যান্ডার ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…