চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল সার্টিফিকেট তৈরি: কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ, শিক্ষা
A A
জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত ডকুমেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে আটক হওয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে সাময়িক সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রোববার মধ্যরাতে প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে গোয়েন্দা পুলিশ আটক করে। জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রয়ের অভিযোগে তাকে আটক করা হয় বলে বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবর থেকে জানা গেছে। সরকারি চাকরি আইন মোতাবেক তাকে বোর্ডের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।  এ আদেশ ১ এপ্রিল (সোমবার) থেকেই কার্যকর হবে। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

Banglabid

হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ সনদ বিক্রির সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এই প্রক্রিয়ার সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে আমাদের ধারণা। জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।

বৈষম্যের সৃষ্টি হচ্ছে
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, একদিকে মেধাবী ছাত্ররা কঠিন লেখাপড়া করেও ভালো রেজাল্ট করতে পারছে না অন্যদিকে সে (শামসুজ্জামান) তার বাসায় বসে ইচ্ছামত টাকার বিনিময়ে ভালো রেজাল্ট বসিয়ে দিয়ে সার্টিফিকেট বিক্রি করছে। এতে বৈষম্যের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কারিগরি শিক্ষাবোর্ডের আর কোনো কর্মকর্তা এ সিন্ডিকেটে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দীর্ঘ সময় ধরে একজনের জোচ্চুরি কঠিন
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির ডিবি লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মশিউর রহমান (অতিরিক্ত উপ মহাপরিদর্শক) বলেন: আমরা মনে করি একজন ব্যক্তির পক্ষে দীর্ঘ সময় ধরে এতো বড় জোচ্চুরি করাটা কঠিন। তার সাথে অন্যরা হয় অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে না হয় দায়িত্বে অবহেলা করে তাকে এই অসাধু কাজ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তদন্ত করে জড়িত সকলকেই আইন আমলে নিয়ে আসা হবে। কাওকে ছাড় দেয়া হবে না। ডিবির এ কর্মকর্তা জানান, ২০১৭ সালেও মার্কশিট-সার্টিফিকেট বিক্রির অভিযোগে তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়। কিন্তু উচ্চ আদালতের মাধ্যমে আবার চাকরিতে পুনর্বাহল হয়ে তিনি এখন পর্যন্ত পাঁচ হাজার সার্টিফিকেট মার্কশিট বিক্রি করেছেন বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজ্জু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

এরআগে গোয়েন্দা লালবাগ বিভাগের একাধিক টিম সোমবার ভোররাত্রি থেকে নজরদারিতে রেখে দুপুর সাড়ে বারোটার দিকে মিরপুরের দক্ষিণ ও মধ্য পীরেরবাগ এবং আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এটিএম শামসুজ্জামান এবং তার সহযোগী ফয়সাল হোসেনকে আটক করে। সেসময় কাছাকাছি দুইটি বাসায় তাদের হেফাজত থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করে নেয়া হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের ব্লাঙ্ক কপি, তৈরি করা শতাধিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, বায়োডাটা, গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়ে়ছে। এ সকল কম্পিউটার প্রিন্টার ল্যাপটপ দিয়ে গত কয়ে়ক বছরে পাঁচ হাজারের বেশি আসল সার্টিফিকেট, মার্কশিট বানিয়ে ভুয়া লোকদের কাছে বিক্রি করা হয়েছে। এছাড়া সরকারি ওয়েবসাইটে, সরকারি পাসওয়ার্ড, অথরাইজেশন ব্যবহার করে ভুয়া লোকদের কাছে বিক্র করা সার্টিফিকেটগুলোকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়ে়ছে। ফলে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো দেশে বসে এই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার গুলোকে সার্স করলে সার্টিফিকেটগুলো সঠিক বলে প্রমাণিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিগরি শিক্ষা বোর্ডজাল সার্টিফিকেট তৈরিসিস্টেম অ্যানালিস্ট বরখাস্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেয়ার বাংলাদেশের ‘নবপল্লব’ প্রকল্পের যাত্রা শুরু

পরবর্তী

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

পরবর্তী
বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা, হাইকোর্টের স্থগিতাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

ফায়ার সার্ভিস কর্মীরা বাসে আগুন নেভানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে আগুনকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস, নাশকতা কিনা দেখছে পুলিশ

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT