চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট: জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভুয়া (ফেক) প্রোফাইল তৈরি হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। যারা এসব বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার ১৩ আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই’।

এ অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় আইএসপিআর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপিয়ারফেক আইডিবাংলাদেশ সেনাবাহিনীসেনা প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার যে আইনে হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT