অপরাধ

এমপি আনার হত্যায় খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার: ডিবি

খাগড়াছড়িতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে পুলিশ ও স্থানীয়রা হত্যার ঘটনায় গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজের বিষয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম (আনার) হত্যার ঘটনায় পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একাধিক টিম আজ বুধবার দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি জুনায়েদ আলম জানান, সাঁড়াশি অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখন দুই আসামিকে নিয়ে হেলিকপ্টারে ঢাকা ফিরছে ডিবির দল। বিকেল ছয়টার দিকে পূর্বাচলে ১৮ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে হেলিকপ্টার নামবে। অভিযান সম্পর্কে সেখানে বিস্তারিত ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ২২ মে কলকাতা পুলিশ জানায়, আনোয়ারুল খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় একই দিন আনোয়ারুলের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

বিষয়:এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড খাগড়াছড়ি গ্রেপ্তার ২ ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…