বাংলাদেশ

সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: ইফতেখারুজ্জামান

ইফতেখারুজ্জামান বলছেন, সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতেখারুজ্জামান একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, যেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় না, বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ধানমন্ডিতে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি ও টিআইবির আয়োজনে ইলেকশন ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা ওপর জোর দিতে হবে।

আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকে প্রশাসনে আছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্বলতা মাথায় নিয়ে কাজ করে যেতে হবে।

বিষয়:টিআইবি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…