চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রের বিজয়ের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৫
জনপদ, ফেনী
A A
আবদুল আউয়াল মিন্টু গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম লুটপাটের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের আন্দোলন সংগ্রামে একটা সরকারের পতন ঘটেছে।

মিন্টু বলেন, তাদের (আওয়ামী লীগের) অনেক লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা হল প্রাথমিক বিজয়, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি। সে প্রজাতন্ত্রের মালিকানার একমাত্র উপায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

আজ বুধবার (১ অক্টোবর) ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

মিন্টু আরও বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে ভাঙার জন্য গত ১৫ বছর ব্যাপক ষড়যন্ত্র হয়েছে; কিন্তু তারা সফল হয়নি। তাই দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর উদ্দিনের সঞ্চালনায় এসময় ইউনিয়ন বিএনপি নেতা হাজী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঞা হুদনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Reneta

এর আগে, দুপুরে আবদুল আউয়াল মিন্টু রাজাপুরের বিএনপি নেতা মরহুম নিজাম উদ্দিন বাচ্চুর কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সন্ধ্যায় সোনাগাজী উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন আব্দুল আউয়াল মিন্টু।

শফি উল্লাহ রিপন, ফেনী

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল আউয়াল মিন্টুগণতন্ত্রের বিজয়পূজামণ্ডপ পরিদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT