চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি শাহরুখের হাত ধরে মক্কায় গেছেন গৌরী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

শাহরুখ খান এবং গৌরী খান ভিন্ন ধর্মের হলেও, তাদের সম্পর্ক বা বিয়েতে সেটা কখনই বাধা হয়ে দাঁড়ায়নি। উল্টো দুজনেই বিয়ের পরও নিজ নিজ ধর্ম নিজেদের মতো করে পালন করেন। কিন্তু হঠাৎই সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছে শাহরুখ-গৌরী দম্পতির একটি ছবি!

যেখানে দেখা গেছে, শাহরুখের সঙ্গে মক্কায় গেছেন গৌরী। পরনে হিজাব। একই সঙ্গে এটাও রটেছে বিয়ের ৩৩ বছর পর নাকি ধর্ম বদলেছেন গৌরী। তবে কি তিনি ধর্ম বদলালেন? আসল সত্যটা কী?

ফ্যাক্ট চেক করতেই জানা গেল আসল সত্য। এই ছবিগুলো মোটেই সত্য নয়। বরং এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে বানানো।

শাহরুখ খান এবং গৌরী খান ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দু রীতিনীতি মেনেই তারা সাতপাকে বাঁধা পড়েন। এরপর ১৯৯৭ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান, বড় ছেলে আরিয়ান খানের। ২০০০ সালে ভূমিষ্ট হন সুহানা খান। এবং ২০১৩ সালে জন্ম হয় আব্রাম খানের।

বিয়ের এত বছর ধরে শাহরুখ এবং গৌরীকে নানা সময় নিজেদের ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে হওয়া সত্ত্বেও কীভাবে তারা সবটা ব্যালেন্স করে চলেন সেটা বারবার জানিয়েছেন। কফি উইথ করণের একটি শোতে গৌরী খান একবার জানিয়েছিলেন, “শাহরুখ কখনই তাকে শর্ত দেননি যে তাকে বিয়ে করতে হলে গৌরীকে ধর্মান্তরিত হতে হবে। তিনি তার নিজের মতো করে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করেন। তাদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয় তেমন ভাবেই ঈদ পালন করা হয়। দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে গৌরীর কাঁধে, আর ঈদের দায়িত্ব নেন শাহরুখ।”

শাহরুখ নিজেও একাধিকবার জানিয়েছেন যে তিনি তাঁর সন্তানদের সবসময় বলেন যে তাঁরা আগে ভারতীয়। মানবিকতা, মনুষ্যত্বই আসল ধর্ম। ফলে সম্প্রতি যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো মিথ্যা। শাহরুখ এবং গৌরী এখনও যার যার নিজের ধর্ম নিজের মতো করেই পালন করেন। –টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরী খানবলিউডমক্কাশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT