চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক বন্ধের গুজবে কান না দিতে বিটিআরসি চেয়ারম্যানের আহ্বান

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:২৬ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুক বন্ধ করা নিয়ে কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, এখনো সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা আসেনি।

মঙ্গলবার কয়েকটি অনলাইন পত্রিকায় ফেসবুক বন্ধ করা হতে পারে এমন সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

চ্যানেল আই অনলাইনকে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘ফেসবুকে গুজব চলতে থাকে। এরকমই কোন গুজব থেকে সরকারের ফেসবুক বন্ধ করার সম্ভাবনা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়।বিটিআরসি টেলিযোগাযোগের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবে। কিন্তু ফেসবুক বন্ধে এখনো সরকার কোনো নির্দেশনা দেয়নি।’

“নির্দেশনা পেলে স্বাভাবিকভাবেই তা বাস্তবায়ন করবো। তবে আপাতত এ নিয়ে গুজব থেকে নতুন গুজব ছড়ানোর কোনো মানে হয় না।’’

বিশেষ কোনো পরিস্থিতি না আসলে সরকার ফেসবুক বন্ধের নির্দেশ দেয় না জানিয়ে ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘এখন সেরকম কোনো পরিস্থিতি নেই বলে সরকারি নির্দেশনা আপাতত আসছে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT