চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগের আরও ৬ নেতা বহিষ্কার

সুমন রায়সুমন রায়
১:১৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটি বরাবর তাদের স্থায়ী বহিস্কারের সুপারিশ জানানো হয়েছে।

বৃহস্পতিবার ১৭ আগস্ট বিকেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন—মাধবদী থানা ছাত্রলীগের সহসভাপতি সুজন ভূঁইয়া, পলাশ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নাসিম মিয়া, সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শরীফুল ইসলাম, মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমান ও বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে লিপ্ত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কারের অনুরোধও করা হয়েছে। জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বহিষ্কৃতরা তাদের নিজেদের ফেসবুক আইডিতে তার ছবি ও সংবাদ শেয়ার করে শোক প্রকাশ করেছেন। কেউ কেউ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। সাঈদীর মৃত্যুর দিন রাতে ও পরেরদিন সকালে তারা নিজ নিজ ফেসবুকে পোস্টগুলো দেন। বিষয়টি নিয়ে দল ও সংগঠন থেকে সমালোচনা করা শুরু হলে পোস্টগুলো আবার মুছে ফেলেন ছাত্রলীগের এই নেতারা।

Reneta

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বেহেস্তের মেহমান, কুরআনের পাখিসহ নানা উপমা দিয়ে প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ছাত্রলীগের রাজনীতি করে জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সাথে যুক্ত এবং ছাত্রলীগের কমিটিতে এতদিন ঘাপটি মেরে ছিল। যেহেতু তারা দলের আদর্শ বর্হিভূত কাজ করেছেন, তাই তাদের বহিষ্কার করা হয়েছে। সেই সাথে কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কারের অনুরোধও করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT