চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে নিজের গ্লো বাড়াতে যে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৫
লাইফস্টাইল
A A
মুখে হলুদ ফেসপ্যাক লাগানো এক নারী, তাজা ও সুন্দর দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র চার দিন পর ঈদ। এবার ঈদ যেহেতু গরমের মধ্যে পড়েছে সেহেতু নিজের সাথে নিকের ত্বককেও হাইড্রেটেড রাখা জরুরি।

ঈদের দিন সাজ থেকে বেশি প্রয়োজন ত্বকের উজ্জ্বলতা এবং আদ্রতা বজায় রাখা। সেটার জন্য ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক গুলো:

১. হলুদ

প্রাচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য হলুদ বেশ পরিচিত একটি নাম। হলুদ রোদে পোড়া দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

যা যা লাগবে: ১ চা চামচ হলুদের গুঁড়ো, ২ চা চামচ লেবুর রস

লেবু ও হলুদ পাউডার দিয়ে তৈরি ফেসপ্যাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

যেভাবে তৈরি করবেন

  • হলুদের গুঁড়ো এবং লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করুন।
  • শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা

এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। এই প্যাকটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। হলুদ ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করবে। তবে সেনসিটিভ ত্বকের অধিকারীরা সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। মুখে ব্যবহার করার আগে কানের পিছনে অল্প একটু প্যাক ব্যবহার করে প্যাচ টেস্ট করে নিন।

২. লেবুর রস

লেবু কমবেশি সবারই বাসায় থাকে। এই লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

যা লাগবে: লেবুর রস।

লেবুর রস ও লেবুর টুকরা, স্বাস্থ্যকর পানীয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে তৈরি করবেন

  • অর্ধেকটা লেবুর রস বের করে নিন।
  • লেবুর রসটি সম্পূর্ণ ত্বকে ব্যবহার করুন।
  • এটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন।
  • ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা

এটি একদিন পর পর ত্বকে ব্যবহার করতে পারবেন। লেবুর রস প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩. দুধ

ত্বকের মলিনতা দূর করতে দুধ বেশ কার্যকর।

যা যা লাগবে: ১ টেবিল চামচ দুধ, ১ চা চামচ মধু।

দুধ ও মধু দিয়ে তৈরি প্রাকৃতিক ফেসপ্যাকের জন্য উপযুক্ত উপাদান. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে তৈরি করবেন

  • দুধ এবং মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন।
  • এই মিশ্রণটি ত্বকে ভালো করে চক্রাকারে ম্যাসাজ করে লাগান।
  • ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনি ত্বকে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

কার্যকারিতা

দুধের প্রাকৃতিক এনজাইম আপনার ত্বকের রঙকে হালকা করতে সাহায্য করে। এছাড়া ত্বক নরিশ এবং স্বাস্থ্যকর করে তুলবে এই প্যাকটি। তৈলাক্ত ত্বকের অধিকারীরা লো-ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারে। শুষ্ক ত্বকের অধিকারীরা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন।

৪. টমেটো

টমেটো ছাড়া সালাদ ভাবাই যায় না। সালাদ ছাড়াও টমেটো আপনার স্কিনকে সুন্দর করতে সাহায্য করে।

যা যা লাগবে: আধা টমেটো, ২ চা চামচ লেবুর রস।

লেবু ও লবণ দিয়ে তৈরি ফেসপ্যাক, ত্বকের জন্য উপকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে তৈরি করবেন:

একটি ব্লেন্ডারে টমেটো এবং লেবুর রস একসাথে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।

  • এই পেস্টটি সারা মুখে ব্যবহার করুন।
  • ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা

এই প্যাকটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। টমেটোতে লাইকোপিন রয়েছে, যা ত্বকের পিগমেনশন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। এটি ত্বকের ডেড সেল, রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফিতরউজ্জ্বলতা বৃদ্ধিগ্লোত্বকের যত্নফেসপ্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT