চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রশাসনের চাপ সত্ত্বেও তেল উৎপাদন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জ্বালানি খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠান এক্সন ও শেভরন।

হোয়াইট হাউস যখন কয়েক দশকের সবচেয়ে বড় জ্বালানি সংকট মোকাবিলায় উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাচ্ছে, তখন কোম্পানি দুটি তাদের পূর্বের কৌশলেই অটল থাকার কথা জানিয়েছে।

এক্সনের প্রধান অর্থ কর্মকর্তা নেইল হ্যানসেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান তেলক্ষেত্র পার্মিয়ান বেসিন-এ তাদের কৌশলে “কোনো পরিবর্তন হয়নি”।

একইভাবে শেভরনের অর্থ প্রধান আইমার বনার জানান, চলমান সংকট তাদের পরিকল্পনায় কোনো প্রভাব ফেলেনি।

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে উৎপাদন ও শোধন কার্যক্রম ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে। তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারে পৌঁছেছে, আর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারের বেশি হয়ে গেছে, যা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

সংকট মোকাবিলায় মার্কিন সরকার কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার পাশাপাশি নতুন ড্রিলিং বাড়ানোর আহ্বান জানালেও বড় তেল কোম্পানিগুলো দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে।

Reneta

হ্যানসেন বলেন, “আমরা ইতোমধ্যেই উচ্চ উৎপাদনে আছি, তাই হঠাৎ করে আরও বাড়ানোর প্রয়োজন নেই।”

অন্যদিকে বোনার বলেন, শেভরনের লক্ষ্য উৎপাদন বাড়ানো নয়, বরং ‘ফ্রি ক্যাশ ফ্লো’ বৃদ্ধি করা।

আর্থিক ফলাফলেও চাপ স্পষ্ট। এক্সন প্রথম প্রান্তিকে ৪.২ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ কম। অন্যদিকে শেভরনের মুনাফা দাঁড়িয়েছে ২.২ বিলিয়ন ডলার, যা ৩৭ শতাংশ কম।

বিশ্লেষকদের মতে, বড় কোম্পানিগুলোর এই অবস্থান ইঙ্গিত দেয় যে, তারা স্বল্পমেয়াদি রাজনৈতিক চাপের চেয়ে দীর্ঘমেয়াদি লাভ ও স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এতে বৈশ্বিক জ্বালানি সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬এক্সনজ্বালানি সংকটট্রাম্পের আহ্বান উপেক্ষামার্কিন প্রশাসনের চাপশেভরন
শেয়ারTweetPin

সর্বশেষ

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬

আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, লক্ষ্য এখন সিরিজে সমতা: ফক্সক্রফট

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT