প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ বাস স্টপেজগুলোতে শেষ মুহূর্তে ভীড় করছেন অসংখ্য মানুষ। তবে ভোর থেকে টানা বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উত্তরবঙ্গগামী নীলসাগর ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ছাড়তে দেরী হয়েছে। শুরুর দিকে কঠোর বিধিনিষেধ থাকলেও শেষ মুহূর্তে ট্রেনের ছাদে ও বগিতে অতিরিক্ত যাত্রী দেখা গেছে।







