চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যুর অপারেটর সেবায় মূসক আরোপ পর্যটন শিল্প বিকাশে অন্তরায়

গোল টেবিল আলোচনায় বক্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
জনপদ, বরিশাল
A A
ট্যুর অপারেটর সেবায় মূসক নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পর্যটন খাতে বিদ্যমান মূল্য সংযোজন কর-ভ্যাট বা মূসক সুবিধা প্রত্যাহারের পাশাপাশি ট্যুর অপারেটরদের সেবায় নতুন করে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আশঙ্কা করছেন, এতে ভ্রমণ-ব্যয় বেড়ে যাবে এবং বিকাশমান পর্যটনখাত ক্ষতিগ্রস্ত হবে। কারণ পর্যটন শিল্প সরাসরি দেশের জিডিপিতে অবদান রাখছে, বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে এবং সর্বোপরি স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে।

এই পরিপ্রেক্ষিতে শনিবার (২৯ জুন) রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশের কনফারেন্স হলে ‘ট্যুর অপারেটর সেবায় মূসক আরোপ পর্যটন শিল্প বিকাশে অন্তরায়’ শিরোনামে টোয়াব-এর উদ্যোগে এক গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট এবং এফবিবিসিআই ট্রাভেল ট্যুর এন্ড হসপিটালিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. রাফেউজ্জামান।

তিনি আশংকা প্রকাশ করেন, পর্যটন খাতে মূসক আরোপ আমাদের প্যাকেজের খরচ বেড়ে যাবে।এতে দেশীয় বা অভ্যন্তরীণ পর্যটক চলে যাবেন প্রতিবেশী দেশগুলোতে আর বিদেশি পর্যটকরা আগ্রহ হারাবেন বাংলাদেশ ভ্রমণে। সবচেয়ে আশঙ্কার বিষয় দেশে পর্যটন খাতে বড় বড় যেসব বিনিযোগ হচ্ছে তা বন্ধ হওয়ার উপক্রম হবে। যার প্রভাব পড়বে অর্থনীতিতে। পর্যটন খাত মাত্র কিছুদিন আগেই করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্তের ফলে আমাদের পর্যটন শিল্প ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। টোয়াব প্রেসিডেন্ট বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে ট্যুর অপারেটরদের সেবার উপর প্রস্তাবিত বাজেটে মুসক আরোপের প্রস্তাব রহিত করার দাবি জানান।

গোল টেবিল আলোচনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সিইও জাবেদ আহমেদ, বিডি ইনবাউন্ডের ফাউন্ডার প্রেসিডেন্ট রেজাউল ইকরাম, ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) এর চেয়ারম্যান আসলাম খান, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর জেনারেল সেক্রেটারি আফসিয়া জান্নাত সালেহ, এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) এর প্রেসিডেন্ট তানজিম আনোয়ার ও সাবেক সভাপতি নাদিরা কিরণ, বাংলাদেশ ইন্টারন্যাশনার হোটেল এসোসিয়েশন (বিহা) এর সেক্রেটারি মহসীন হক হিমেল, হাউজবোট ওনার্স এসোসিয়েসন অব সুনামগঞ্জের সেক্রেটারি নাইমুল হাসান, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) এর ফাউন্ডার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ইরফান আহমেদ, ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) উপদেষ্টা জামিউল আহমেদ, ট্রাভেল টক ম্যাগাজিনের এডিটর মাজহারুল হক মান্না, টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, টোয়াবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশী প্রমুখ বক্তব্য।

আলোচনা সভায় টোয়াবের পরিচালকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, টোয়াবের সদস্যবৃন্দ, টোয়াবের সেক্রেটারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনায় উপস্থিত সকলে একযোগে কাজ করে সঠিক তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান নিয়ে সরকারের সাথে আলোচনা করে ট্যুর অপারেটর সেবার মূসক আরোপ প্রত্যাহারের দাবি জানানোর বিষয়ে একমত পোষণ করেন।

ট্যাগ: গোল টেবিলট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশপর্যটন শিল্প বিকাশমূসক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইবার হ্যাকিংয়ে ভুক্তভোগীদের ৫৯ শতাংশই নারী

পরবর্তী

‘চোকার্স’ অপবাদ ঘুচাতে পারবে সাউথ আফ্রিকা!

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, শ্রীলঙ্কার খেলোয়াড়রা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চোকার্স’ অপবাদ ঘুচাতে পারবে সাউথ আফ্রিকা!

শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে প্রয়োজন সমন্বিত কর্মসূচি: সেমিনারে বিশেষজ্ঞরা

সর্বশেষ

ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT