চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক-গুগলের পর এবার ভ্যাট দিল অ্যামাজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ফেসবুক ও গুগলের পর বিশ্বের অন্যতম ই-কমার্স খাতের কোম্পানি অ্যামাজন বাংলাদেশকে প্রথমবারের মত প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে।

বৃহস্পতিবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট অফিসে প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন রয়েছে।

সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে ভ্যাট বাবদ ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকা  দিয়েছে অ্যামাজন। তারা যে সেবা বাংলাদেশে সরবরাহ করেছে তার মূল্য ছিল ৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা।

ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো জুলাই মাসের রিটার্ন জমা দিয়ে সরকারি কোষাগারে প্রায় ৫৩ লাখ টাকা ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষে বাংলাদেশে তাদের এজেন্ট প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এর মাধ্যমে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে অ্যামাজন।

Reneta

তৃতীয় অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে অ্যামাজন বাংলাদেশকে ভ্যাট পরিশোধ করেছে।

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়েছিল ২ কোটি ৪৪ লাখ টাকা। চলতি মাসেই আরেক প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনগুগলফেসবুকভ্যাটমূসক
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

জুলাই ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT