চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল স্বর্ণের বার দেখিয়ে নাটকীয়ভাবে গৃহবধূর সঙ্গে প্রতারণা

সামসুজ্জোহা সামসুজ্জোহা
৮:০৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ, জনপদ, ঠাকুরগাঁও
A A
নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও সদরে নকল স্বর্ণের (তামার) বার দেখিয়ে রাহেলা বেগম নামের এক গৃহবধূর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

বুধবার (১৭ এপ্রিল) সদর উপজেলায় উনত্রিশ মাইল এলাকার দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, দুপুর ১টার দিকে বোনের পাওনা ৫০ হাজার টাকা দিতে যায় রাহেলা বেগম। এ সময় যাত্রী সেজে আগে থেকেই ব্যাটারিচালিত অটোরিকশায় বসে ছিল প্রতারক। যাত্রা শুরুর পর রাহেলা বেগম হাতে একটি সোনার বার দিয়ে কথার মাধ্যমে প্রলোভিত করে প্রতারক। পরে রাহেলা নিজের কাছে থাকা ৫০ হাজার টাকার বিনিময়ে সোনার বার নিয়ে নেন। বাসায় ফিরে তিনি বুঝতে পারেন সোনার বারটি নকল।

Banglabid

রাহেলা বেগম জানান, দুপুরে উনত্রিশ মাইল বাজার থেকে অটোরিকশায় ওঠেন বটতলি বাজারে যাওয়ার জন‌্য। সে সময় অটোরিকশায় অপরিচিত আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক যাত্রী হিসেবে বসে ছিল। অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পর রিক্সা‌ সি‌টে নিচে ১০ টাকায় মোড়া‌নো গোল্ডবার‌টি হা‌তে নেয় ওই যুবক। প‌রে রা‌হেলা বেগম‌কে জি‌জ্ঞেস ক‌রে, টাকা‌টি তার কি না। প‌রে তি‌নি না উত্তর দি‌লে টাকা পেচা‌নো ২২ ক্যারেট গোল্ড লেখা সোনার বার বের করে যুবক। স‌ঙ্গে এক‌টি একটি চিরকুটও পাওয়া যায়।

‘নিজেকে অক্ষরজ্ঞানহীন বলে অটোচালককে সে চিরকুটটি পড়তে বলে প্রতারক। অটোচালক উচ্চস্বরে পড়ে শোনায় যে, সিঙ্গাপুরের প্রবাসী বাবা তার মেয়ের জন্য ২২ ক্যারেটের সোনার বার‌টি ৪ লাখ টাকা দামের কিনেছে। এটি যত্ন করে রাখতে বলেছেন।’

কথার ফাঁদে পড়ে রা‌হেলা বেগম নিজের কা‌ছে থাকা ৫০ হাজার টাকা প্রতারককে দিয়ে স্বর্ণের বারটি নিয়ে নেন। পরে তিনি বুঝতে পারেন যে স্বর্ণের বারটি নকল এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Reneta

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, প্রতারক চক্র টার্গেট করে নারীদের বিভিন্ন ভাবে প্রলোভিত করে এ ধরনের অপরাধ করে থাকে। থানায় লিখিত অভিযোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদায়ঠাকুরগাঁনকল স্বর্ণপঞ্চাশ হাজার টাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT