চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটাবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করলেন এক মুক্তিযোদ্ধার সন্তান

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৫:২০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
জনতা কোটাবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করছে, বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনে এক মুক্তিযোদ্ধা সন্তান একাত্মতা পোষণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাবুদ্দিন।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে শাহাবুদ্দিন নামের এক মুক্তিযোদ্ধার সন্তান। তিনি বলেন, আমি নিজেও চাকুরির জন্য পড়াশোনা করছি। এখন যদি কোটা ব্যবহার করি তাহলে হয়তো বন্ধুদের আগেই চাকুরি হয়ে যাবে। কিন্তু এটা তো বৈষম্য, এটা হতে পারে না। তাই আমিও মনে করি কোটা পদ্ধতির সংস্কার দরকার।

পরে বেলা ১১ টায় আন্দোলরত দুই সহস্রাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে কাজলা গেট হয়ে আবার তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফিরে আসেন। সেখানে ‘রাষ্ট্রকথা’ নামে এক পথনাট্য শেষে তারা দুপুর ১টার দিকে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়াও ‘১৮ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’, ‘দেশটা নয় পাকিস্তান কোটার থেকে অবসান’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এক শিক্ষার্থী খালি গায়ে পিঠে এবং বুকে ‘কোটা না মেধা, মেধা মেধা এবং মেধাবীরা মুক্তিপাক’ লিখে প্রতীকী আন্দোলন করেন। এছাড়াও স্লোগানের পাশাপাশি প্রতিবাদী গান গেয়েও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

Reneta

‘শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে, তবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে; ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে, এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে; প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিক্ষোভের মুখপাত্র ও রাসকু আন্দোলনের সদস্য সচিব আমান উল্লাহ খান আমান বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পরও হাইকোর্ট কীভাবে সেটা অবৈধ ঘোষণা করে! এটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে এটা অন্যতম। নির্বাহী বিভাগ আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মশকরা শুরু করেছেন। কোটা সংস্কার নিয়ে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

গত ৫ জুন সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনঢাকা-রাজশাহী মহাসড়কমহাসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT