চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাসে দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি বেড়েছে ৭ গুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৫, মে ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
ঢাকায় গার্মেন্টস পণ্য বোঝাই কন্টেইনার ও বিমানবন্দরে বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লি বিমানবন্দর হয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। এতে বিমানবন্দরে ‘মালামালের জট’ লেগে যাচ্ছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে প্রায় ৯০ হাজার টন পণ্য রপ্তানি করা হয়েছে- যার ৯ শতাংশই বাংলাদেশের পণ্য। আগে এই পরিমাণ ছিল ২ শতাংশেরও কম।

গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ২৬০ হাজার টন পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের পরিমাণ ছিল মাত্র পাঁচ হাজার কিলোগ্রাম, যা দুই শতাংশেরও কম।

তবে এ বছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে প্রায় ৯০ হাজার টন পণ্য রপ্তানি করা হয়েছে, যার ৯ শতাংশই বাংলাদেশের পণ্য।

Banglabid

বাংলাদেশ থেকে দিল্লির মাধ্যমে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় গত বছর ফেব্রুয়ারি মাস থেকে। তার আগে বাংলাদেশি গার্মেন্টসের একটা অংশ রপ্তানি করা হতো কলকাতা বিমানবন্দর দিয়ে। আগে ঢাকা থেকে সড়ক পথে কলকাতায় এসে সেখান থেকে বিমানে বা জাহাজে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি করা হতো। এখন কাতার বা এমিরেটস এর মতো বিমান সংস্থা কার্গো বিমান কলকাতায় পাঠানো বন্ধ করে দিয়েছে।

এমনিতে দিল্লি অনেক বড় বিমানবন্দর, সেখানে সব বিমান সংস্থার পণ্যবাহী বিমানই আসে, ব্যবস্থাপনাও ভাল। তাই বাংলাদেশি সংস্থাগুলো দিল্লি চলে যায়।

দিল্লি বিমানবন্দরে রপ্তানি এজেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ভর্তি প্রায় ৩০টি ট্রাক প্রতি রাতে দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে পৌঁছায়। সেখানে তাদের অপেক্ষা করতে হয়, কারণ কাস্টমস পরীক্ষা না হলে তারা মাল খালাস করতে পারে না।

Reneta

বাংলাদেশি গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি বিমানবন্দর পরিচালনা করে যে বেসরকারি সংস্থা, সেই দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড চলতি বছর মার্চ মাসে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছিল, দিল্লি বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি শুরু হওয়ার পর থেকে এক বছরে আট হাজার টন তৈরি পোশাক স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্রসহ নানা পশ্চিমা দেশে পাঠানোর বন্দোবস্ত করেছে।

তারা বলছে, আন্তর্জাতিক পণ্য রপ্তানি ব্যবস্থাপনার জন্য তাদের ইতিমধ্যেই ২৮টি ‘ডুয়াল-ভিউ’ এক্স-রে মেশিন রয়েছে আর ‘বাংলাদেশি পণ্যের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য আরও পাঁচটি এক্স-রে মেশিনের ব্যবস্থা করা হয়েছে।’

কলকাতার তৈরি পোশাক রপ্তানি সংস্থা রাধামনি ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ পোদ্দার বলেন, দিল্লি বিমানবন্দর বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধাজনক দরে পণ্য রপ্তানির প্রস্তাব দেয়। তাই বাংলাদেশি সংস্থাগুলো দিল্লি চলে যায়।

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর সহ-সভাপতি ইশরার আহমেদ বলেন, যখন থেকে লোহিত সাগর অঞ্চলে সমস্যা তৈরি হয়েছে, তখন থেকে দক্ষিণ এশিয়ার এমন অনেক রপ্তানি পণ্যই সমুদ্রপথ ছেড়ে আকাশ পথ ধরেছে। এর মধ্যে ফাস্ট ফ্যাশন সংস্থাগুলো বিশেষ করে বিমানে করে তাদের পণ্য রপ্তানি করছে।

পোশাক শিল্পে ‘ফাস্ট ফ্যাশন’ এর অর্থ হল পশ্চিমা দেশগুলোর ফ্যাশন শোয়ে প্রদর্শিত পোশাকের খুব দ্রুত নকল বানিয়ে কম খরচে সাধারণ মানুষের জন্য পশ্চিমা দেশগুলোর বাজারে নিয়ে আসার ব্যবসা। সেজন্য দ্রুত ইউরোপ, আমেরিকার বাজারে এধরণের পোশাক সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দিতে জাহাজে করে না পাঠিয়ে বিমানে এধরণের তৈরি পোশাক পাঠানো হয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি বিমানবন্দরদিল্লি হয়ে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি বেড়েছে ৭ গুণবাংলাদেশি গার্মেন্টস রপ্তানি বেড়েছে ৭ গুণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরিবর্তিত বাংলাদেশ টসে জিতেছে

পরবর্তী

৯ মাসে শতাধিক অটোরিকশা ছিনতাই

পরবর্তী
বাংলাদেশ পুলিশ ও অটোরিকশা ছিনতাইকারী গ্রেফতার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাসে শতাধিক অটোরিকশা ছিনতাই

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ ওভারে কেবল ২২ দিল বাংলাদেশ

সর্বশেষ

ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT