সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, আহত অন্তত ৪ জন

সায়েন্স ল্যাব এলাকার ভবনে বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে, আহত হয়েছে অন্তত চারজন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার প্রিয়াঙ্গন মার্কেটের পাশের ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
রোববার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। সকাল প্রায় ১০টা ৫২মিনিটে ওই ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিষ্ফোরণের পর ভবনের একটি ফ্লোর ধসে পড়েছে।
বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






