চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূতাবাসের মাধ্যমে এনআইডি সংশোধনের সুযোগ চান প্রবাসীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

বিদেশে বসেই দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ চান বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা। ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

সেসময় উপস্থিত প্রবাসীরা বলেন, বর্তমানে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের সুযোগ থাকলেও প্রবাসে সে সুযোগ নেই। এতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পাসপোর্টের যে কোনো ভুল সংশোধন করতে হলে আগে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে হয়। কিন্তু পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে দূতাবাসের মাধ্যমে আবেদন করা গেলেও জাতীয় পরিচয়পত্রের কোনো তথ্য সংশোধনের সুযোগ নেই। এতে অনেক প্রবাসীর পক্ষে নিজেদের পাসপোর্ট সংশোধনের মত গুরুত্বপূর্ণ কাজটি করা সম্ভব হচ্ছে না।

তারা দাবি করেন, এমন জটিলতার কারণে তৈরি হচ্ছে নানা সমস্যা। বিভিন্ন দেশে অবস্থান করা হাজারো প্রবাসী অবৈধ হয়ে নিজেদের কর্মক্ষেত্র ছাড়ার ঝুঁকিতে রয়েছেন। আর এসব প্রবাসী অবৈধ হওয়ার কারণে কোনো কাজ করতে পারছেন না। এতে করে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ছে। প্রবাসীরা কাজ হারিয়ে দেশে ফেরত এলে তা দেশের রেমিট্যান্সের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তারা।

ফ্রান্স প্রবাসী আবু তাহির বলেন, ইউরোপসহ সব মহাদেশে অবস্থান করা প্রবাসীরাই এ সমস্যার মধ্যে রয়েছেন। বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দ্রুত বিবেচনা করে সে আশা করেন তিনি। জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে না পারা প্রবাসীদের একটি গুরুতর সমস্যা মন্তব্য করেন তিনি। বলেন, অনেকের শুধুমাত্র এ জন্যই দেশে আসতে হচ্ছে। ভুল নিজে না করে, অন্যের ভুলের জন্য হয়রানি ও জরিমানার শিকার হতে হচ্ছে তাদের। বেশিরভাগ ক্ষেত্রে এনআইডির ভুলগুলো ডাটা এন্ট্রি অপারেটর ও মাঠ পর্যায়ের কর্মীদের হেয়ালি ও অদক্ষতার কারণে হয়েছে মন্তব্য করেন তিনি।

ফ্রান্স প্রবাসী লুতফুর রহমান বাবু বলেন, নামের ও বয়সের ভুল অনেকের রয়েছে। এখন যারা অনেক দিন প্রবাসে রয়েছেন তাদের পক্ষে শুধু এনআইডি সংশোধন করতে দেশে আসা সম্ভব নয়। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন বিদেশে বাংলাদেশের দূতাবাসে বা মিশনগুলোতে এনআইডি সংশোধনের ব্যবস্থা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআইডিজাতীয় পরিচয় পত্রদূতাবাসপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

জুলাই ২৪, ২০২৬
ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT