চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঐতিহ্যবাহী শীতলপাটিকে কেন্দ্র করে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর সফিউদ্দিন শিল্পালয়ে। ৯ থেকে ১১ জুলাই প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত শীতলপাটির বুনন, ঐতিহ্য ও শিল্পভাষাকে সমকালীন ফ্যাশনের দৃষ্টিভঙ্গিতে করা গবেষণা ও সৃজনশীল কাজের নির্বাচিত অংশ তুলে ধরা হয়েছে। পাশাপাশি শীতলপাটি দিয়ে তৈরি বিভিন্ন পণ্যও প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ সুলতানা। এছাড়া শিল্পী ও গবেষক শাওন আকন্দ এবং ইউনেস্কো স্বীকৃত শীতলপাটির কারুশিল্পী শ্রী কালা চাঁদ দাস ও আরতী রাণী দাস অংশ নেন। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে শীতলপাটি বুননের লাইভ প্রদর্শনী।

প্রদর্শনী দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। ঐতিহ্য টিকিয়ে রাখতে শীতলপাটির ব্যবহার ও কারিগরদের যথাযথ মূল্যায়ন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দর্শনার্থীরা।

শরীফুল ইসলাম নামের একজন দর্শনার্থী বলেন, শীতলপাটি বাংলাদেশের দক্ষ কারুশিল্পীদের অসাধারণ সৃজনশীলতার নিদর্শন, যা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে। ইউনেস্কোর স্বীকৃতি এ শিল্পের জন্য গর্বের হলেও এর প্রকৃত সুফল যেন কারিগররাই পান।

আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটি নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত হবে এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আগ্রহ বাড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐতিহ্যপ্রদর্শনীবুননশীতলপাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT