চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙেই গেল অর্জুন-মালাইকার প্রেম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
বিনোদন
A A
অর্জুন ও মালাইকা প্রেমের সম্পর্কের ভাঙনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরুতেই গুঞ্জন উঠেছিল ভেঙে গেছে মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক! সেই খবর প্রকাশ্যে আসতেই হইচই পরে গিয়েছিল বি-টাউনে। এবার ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলাকে মালাইকা-অর্জুন জুটির এক ঘনিষ্ঠ সূত্র জনিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান আজও অটুট অর্জুন-মালাইকার। সেই কারণেই বিচ্ছেদ নিয়ে কোনওভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না তারা।

সূত্রটি জানাচ্ছে, ‘অর্জুন-মালাইকার সম্পর্কটা খুব বিশেষ। পরস্পরের হৃদয়ে একটা বিশেষ জায়গায় আজও রয়েছেন তারা। তবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে, এবং এই ব্যাপারে সম্মানের সঙ্গে নীরবতা বজায় রাখতে চান তারা। এই সম্পর্কে কাদা ছেঁটানোর অধিকার কাউকে দিতে নারাজ তারা’।

Banglabid

২০১৭ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ খান ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা, এমনই গুঞ্জন বলিপাড়ায়।

গত বছরের মাঝামাঝি সময়েও বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। মূলত অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ পর্যন্ত করে দেন মালাইকা। তাতেই শুরু হয় জল্পনা। শোনা যায়, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের বৌমা করতে মোটেই রাজি নন বনি কাপুর। তবে কি এই কারণেই পথ আলাদা হলো ৫০ বছর বয়সী মালাইকা ও ৩৮ বছর বয়সী অর্জুনের! – পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরপ্রেমবলিউডবিচ্ছেদমালাইকা আরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT