চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনিয়র এনটিআরের নতুন ছবি নিয়ে দুঃসংবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
নদীতে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ, পেছনে ঝড়ো আকাশ ও ঢেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত আসন্ন সিনেমা ‘দেভারা’। চলতি বছরের শুরুর দিনে প্রকাশ্যে এসেছিল আসন্ন ছবিটির নতুন পোস্টার। যা রীতিমত ঝড় তুলে দিয়েছিল সিনেমাপ্রেমীদের মাঝে।

জানা গিয়েছিল, আসছে ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে শেষমেশ জানা গেল এক দুঃসংবাদ!

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার একটি সূত্র একচেটিয়াভাবে বলছে, পিছিয়ে যেতে পারে ‘দেভারা’র মুক্তি। কেননা ছবিটির ভিএফএক্সের এখনো অনেক কাজ বাকি। তাইতো এনটিআর জুনিয়র এবং ছবির পরিচালক কোরতালা শিভা ‘দেভারা’র মুক্তি বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর শোনা যাচ্ছে।

Banglabid

যদিও কবে নাগাদ বিলম্বিত এই ছবি মুক্তি পাবে তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি পরিচালক কিংবা অভিনেতার তরফ থেকে।

জানা গেছে, বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ‘দেভারা’ ছবিটি। যেখানে উচ্চ মানের ভিএফএক্সের কাজ দেখানো হবে। আর সেটির কারণেই এর ভিজ্যুয়ালের সাথে কোন ধরনের সমঝোতা করতে নারাজ ছবির পরিচালক। পাশাপাশি ‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর জুনিয়র এনটিআরের প্রতিও দর্শকদের প্রত্যাশা বেড়ে যাওয়ায় নিজের কাজ নিয়েও খুব সতর্ক অভিনেতা নিজেও।

এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, মুক্তির আগেই ডিস্ট্রিবিউটর মার্কেটে সিনেমাটির দারুণ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। ফলে এরইমধ্যে ভারতের একটি রাজ্যের থিয়েট্রিক্যাল রাইটস কিনতে মোটা অঙ্কের অর্থ দিতে চাচ্ছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান।

Reneta

জানা গেছে, ‘দেভারা’ সিনেমাটি তেলেগু রাজ্যের (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) থিয়েট্রিক্যাল রাইটস ক্রয়ের অনেক প্রস্তাব পেয়েছে। তারা ১০০-১১০ কোটি রুপিতে থিয়েট্রিক্যাল রাইটস কেনার প্রস্তাব দিয়েছেন নির্মাতাদের। যদিও চুক্তি প্রসঙ্গে এখনো চূড়ান্ত হয়নি বলে দাবি এক পরিবেশকের।

কোরাতলা শিভা পরিচালিত ‘দেভারা’ ছবিটিতে প্রথমবারের মত জুটি বাধছেন জাহ্নবী কাপুর। যার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শ্রীদেবী কন্যার। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বলিউডের সাইফ আলী খান ও প্রকাশ রাজ। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি।

সূত্র: পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দেভারা'জুনিয়র এনটিআরদেবারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে ফেনীর কৃষকের মালচিং পদ্ধতিতে টমেটো চাষ

পরবর্তী

কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

পরবর্তী
কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত ২

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT