চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি এ আর রহমান, কী হয়েছে সুরের যাদুকরের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৫
বিনোদন
A A
এ আর রহমানের ছবি, তিনি গম্ভীর মুখাবয়ব ও কালো পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রবিবার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীতশিল্পীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে।

হাসপাতালের ঘনিষ্ঠ সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। তার এনজিওগ্রাম করা হতে পারে।

Banglabid

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কথা বলেছে এ আর রহমানের মুখপাত্রের সঙ্গে। তিনি বলেন, “গতকাল লন্ডন থেকে ভারতে ফেরার পরই খুব অস্বস্তি বোধ করছিলেন তিনি। যার ফলে গতকাল রাতেই চেকআপ করানোর জন্য হাসপাতালে যান। চিকিৎসকদের ভাষ্য, ‘রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে।”

এ আর রহমানের ঘনিষ্ঠজন জানান, এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরো সুস্থ হয়ে উঠছেন।

খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান। তার নাম ছিল দিলীপ কুমার।

Reneta

১৯৯২ সালে তামিল ভাষার ‘রোজা’ সিনেমা দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গীলা’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে তার বলিউড যাত্রা। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন এ আর রাহমান।

এছাড়াও এ আর রহমানের প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে ভারতের ছয়টি জাতীয় পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘পদ্মশ্রী’ (২০০০), ‘পদ্মভূষণ’ (২০১০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থঅস্কারজয়ী সুরকারএ আর রহমানসংগীতশিল্পীহাসপাতালে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT