প্রবাস সংবাদ

বইমেলা ২০২৪ উপলক্ষে টরন্টোতে মতবিনিময় সভা

টরন্টোতে বইমেলা ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে অনুষ্ঠিত বইমেলা ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সময়ের পরিক্রমায় কানাডার টরন্টোতে বইমেলা-২০২৪ উৎসবের ঘন্টা ধ্বনি বেজে উঠেছে।

কানাডার স্থানীয় সময় (১৭ মে) শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ধানসিঁড়ি রেস্টুরেন্টে স্থানীয় মিডিয়া ও সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাওগাত আলি সাগর, সঞ্জয় চাকী, মোশাররফ হোসেনসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। ২ দিন ব্যাপী বইমেলার কার্যক্রম সম্পর্কে সভায় পূর্ণাংগ আলোচনা করা হয়।

এবারের বইমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মো. নুরুল হুদা, মহা-পরিচালক, বাংলা একাডেমী।

এছাড়াও বইমেলায় বাংলাদেশি লেখক, প্রকাশক, কবি, সাহিত্যক, সংগীত শিল্পী, আবৃত্তিকার সংস্কৃতি কর্মীদের এক মিলনমেলায় পরিনত হবে।

মতবিনিময় শেষে চা চক্রের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বিষয়:কানাডা টরন্টো বইমেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…