চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্কের কাছে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমার যে অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা, আলোচনায়, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে আবেদন জানিয়েছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে আবেদন জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানে ইমরান খানের কারাবাস ও আইনি পরিস্থিতি নিয়ে তার পোস্টগুলো প্ল্যাটফর্মে দমন করা হচ্ছে এবং সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে যে আচরণ করছে এবং তার দীর্ঘ আইনি লড়াই নিয়ে তিনি যে আপডেট দেন, তা কার্যত অদৃশ্য হয়ে যাচ্ছে। তিনি মাস্ককে তার অ্যাকাউন্টে প্রয়োগ করা তথাকথিত ‘ভিজিবিলিটি ফিল্টারিং’ বা দৃশ্যমানতা সীমিত করার বিষয়টি সংশোধনের আহ্বান জানান।

জেমিমা লেখেন, তার দুই ছেলেকে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং ইমরান খানকে প্রায় ২২ মাস ধরে ‘বেআইনিভাবে’ নির্জন কারাগারে রাখা হয়েছে। তিনি দাবি করেন, এক্সই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে পিটিআই নেতা বর্তমানে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত একজন রাজনৈতিক বন্দী।

Banglabid

তবে জেমিমার অভিযোগ, পাকিস্তানের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে তার পোস্টগুলোর পৌঁছানোর পরিসর প্রায় শূন্যে নেমে এসেছে।

ইলন মাস্ককে উদ্দেশ করে তিনি লেখেন, আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘বাকস্বাধীনতা নয়, কিন্তু কেউ তা শোনে না’।

Reneta

এর আগেও জেমিমা গোল্ডস্মিথ অভিযোগ করেছিলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে বাধা দিচ্ছে এবং তারা পাকিস্তানে গেলে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে।

এদিকে, ইমরান খানের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার বোন আলেমা খান। বুধবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, গত আট মাস ধরে আমরা প্রতি মঙ্গলবার এখানে আসছি, কিন্তু আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে নির্যাতন করা হচ্ছে এবং অবৈধভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানের বিরুদ্ধে এই নির্যাতন বন্ধ করা উচিত।

পরিবারের সদস্যদের এসব বক্তব্যে কারাগারে ইমরান খানের অবস্থান, তার সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে স্মরণ করা হচ্ছে, গত বছরের জুলাই মাসে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছিল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইমরান খানকে নির্বিচারে আটক রাখা হয়েছে। জাতিসংঘের মতে, তার কারাবাসের উদ্দেশ্য ছিল তাকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানইলন মাস্কএক্সজেমিমা গোল্ডস্মিথব্যক্তিগত আবেদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT