চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভঙ্গুর দেশকে সুগঠিত করতে সবার এগিয়ে আসতে হবে: প্রেস সচিব

‘আরব বসন্তের পর এত বড় গণআন্দোলনের সাক্ষী আমাদের বাংলাদেশ’

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৩:০৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

একটা ভঙ্গুর দেশ থেকে দেশটাকে সুগঠিত করতে অবশ্যই সবার এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৮ জানুয়ারি ) সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) কতৃক আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক সংগঠনগুলো অবশ্যই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করবে। কারণ আমাদের জানতে হবে আমরা কেমন দেশ পেতে যাচ্ছি। এজন্য অবশ্যই আমাদের জানতে হবে দেশের অবস্থা। একটা ভঙ্গুর দেশ থেকে দেশটাকে সুগঠিত করতে অবশ্যই সবার এগিয়ে আসতে হবে।

শফিকুল আলম আরও বলেন, আরব বসন্তের যেমন প্রধান উদ্দেশ্য ছিলো দীর্ঘদিনের একনায়কতন্ত্রীক শাসন, সরকারের দূর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গনজনমত সৃষ্টি করা ঠিক তেমনি জুলাই বিপ্লব সেভাবেই গণআন্দোলনের সৃষ্টি করেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমার মতে আরব বসন্তের পরে এত বড় গণআন্দোলনের সাক্ষী আমাদের বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী যে সরকারই আসুক, আমাদের প্রধান কাজ হবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির আওতায় আনা। এর জন্য অবশ্যই বৈদেশিক চাপ প্রয়োগ করতে হবে।

তিনি জুলাই বিপ্লবের শহীদ হওয়া ছাত্রদের উদ্দেশে বলেন, তারা বীর। তাদের জন্য আজ আমরা স্বাধীন দেশে মুক্তভাবে শ্বাস নিতে পারছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ দূর্গ গড়ে তুলতে পেরেছি। তাদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা এবং হলের নাম স্বৈরাচারের নামে না রেখে শহীদ বীরদের নামে রাখলে আমাদের ইতিহাস আমাদের পরের প্রজন্মও জানতে পারবে।

সেমিনারটির সভাপতিত্ব করেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রশিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. মোহাম্মদ জাহাংগীর আলম-সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেস সচিবশফিকুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জুন ২৬, ২০২৬
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুন ২৬, ২০২৬

মাকে হত্যা করে নিজের ঘরের মেঝেতেই মাটিচাপা দিলে ২৩ দিন পর আটক ছেলে!

জুন ২৬, ২০২৬

দিনাজপুরে আই ও টি প্রযুক্তিতে লেয়ার মুরগি খামার

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT