চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে সম্প্রতি ও অতীতে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে মানবাধিকার বিষয়গুলো মোকাবেলা করার একটি বড় সুযোগ এসেছে।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানবাধিকারের ভিত্তিতে কার্যকরী করতে হবে উল্লেখ করে, তুর্ক বলেন, সাংবাদিক, সমাজকর্মী এবং অন্যান্য অধিকার কর্মীদের অবাধে এবং মসৃণভাবে কাজ করতে দেওয়ার জন্য একটি উন্মুক্ত পরিবেশ প্রয়োজন।

Banglabid

ঢাবি উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বকর মজুমদার, জাতিসংঘের কর্মকর্তা, ছাত্র আন্দোলন সমন্বয়কারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

ভলকার তুর্ক বলেন, বাংলাদেশী তরুণদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। আমরা এই যুবকদের সাথে থাকতে এবং তাদের যাত্রায় তাদের সমর্থন করতে প্রস্তুত। তথ্য অনুসন্ধান বা ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের মাধ্যমে তরুণদের সঙ্গে ইতোমধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে।

জাতিসংঘের অধিকার প্রধান প্রতিষ্ঠান নির্মাণ, নাগরিক অধিকার পুনরুদ্ধার এবং মানবাধিকারের আলোকে জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Reneta

জুলাই হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে উল্লেখ করে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ বলেন, কমিটি অপরাধীদের বিচারের আওতায় আনতে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং টিমকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে যেতে চাই। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

এর আগে, জাতিসংঘের মানবাধিকার প্রধান জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় তরুণ চিত্রশিল্পীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনভলকার তুর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন কিছুই লুকাতে চাই না: পরীমনি

পরবর্তী

কেন ধর্মা প্রোডাকশনের অর্ধেক বিক্রি করতে বাধ্য হলেন করণ?

পরবর্তী
অর্ণবের ছবি, সোনালী আলোর পটভূমিতে স্টাইলিশ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ধর্মা প্রোডাকশনের অর্ধেক বিক্রি করতে বাধ্য হলেন করণ?

জাহাঙ্গীরনগরে ৩৫ বছর পর ছাত্র শিবিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগরে ৩৫ বছর পর প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT