বাংলাদেশ

দ্বিতীয় তলা ছাড়া প্রতিটি ফ্লোরে ছিল গ্যাস সিলিন্ডার: ফায়ার সার্ভিস

অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের লালচে আলো ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় তলা ছাড়া প্রতিটি ফ্লোরে ছিল গ্যাস সিলিন্ডার, আগুনের ঘটনায় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, বেইলি রোডের বহুতল ভবনে রেস্টুরেন্ট থাকায় শুধুমাত্র দ্বিতীয় তলা বাদে প্রতিটি ফ্লোরে সিলিন্ডার ছিল। যে কারণে আগুনটা দ্রুত ছড়িয়েছে।

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মো. মাইন উদ্দিন বলেন, এই আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বেশিরভাগ মানুষ শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। দ্বিতীয় তলা ছাড়া, এই ভবনের প্রতিটি ফ্লোরের সিঁড়িতে ছিল সিলিন্ডার। যেটা খুবই বিপজ্জনক ব্যাপার। কারণ আগুন লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়, যা ভয়ংকর, বিপজ্জনক। ভবনটা মনে হয়েছে অনেকটা আগুনের চুল্লির মতো।

তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি ভবনটি কতো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ছিল। এই ভবনে মাত্র একটি সিঁড়ি। আগুনে দগ্ধ না হয়ে মানুষ শ্বাস বন্ধ বা অক্সিজেনের অভাবে মারা গেছেন বা অবচেতন হয়ে গেছেন। চুলা থেকে অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

বিষয়:গ্যাস সিলিন্ডার ফায়ার সার্ভিস বেইলি রোড আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…