গাজীপুর

অবরুদ্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জনভোগান্তি চরমে

অবরুদ্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজারো মানুষ ভোগান্তিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট ও জনভোগান্তির ছবি, যেখানে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন টিঅ্যান্ডজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।

জানা যায়, সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তিন দিন ধরে সড়কে শত শত যানবাহন আটকে থাকায় চালকরা পড়েছেন দুঃসহ যন্ত্রণায়।

শ্রমিকেরা বলছেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন।

এদিকে, এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিষয়:অবরোধ গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…