উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই মন্তব্য করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য্য অভিযোগ করেন, উল্টো অবিবেচকের মতো একশ’র বেশি পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার। শ্বেতপত্র নিয়ে আলোচনায় বিগত সরকারের আমলের অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি ভবিষ্যত করণীয় নিয়ে কথা বলেন বক্তারা।






