অর্থনীতি

১২ বছরেও বড় চুক্তিমূল্যের দরপত্র ই-টেন্ডারিংয়ের আওতায় আসেনি

ই-টেন্ডারিং প্রক্রিয়া দেখাচ্ছে একটি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ই-টেন্ডারিং প্রক্রিয়া দেখাচ্ছে, যেখানে বিভিন্ন ডকুমেন্ট ও ডেটা প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ই-টেন্ডারিংয়ের প্রায় ১২ বছর হতে চলেছে। তবে এর মাধ্যমে প্রায় ২০ থেকে ৩৫ ভাগ শুধু সরকারি কেনাকাটা সম্পাদন হয়েছে। বড় চুক্তিমূল্যের দরপত্র এখনও ই-টেন্ডারিং প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়নি। এই প্রক্রিয়ায় সরকারি যত কেনাকাটা হয়, তার প্রায় ৯৯ শতাংশ কাজের চুক্তিমূল্য ২৫ কোটি টাকার নিচে। 

এই  কেনাকাটা কাজে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। শীর্ষ ৫ ঠিকাদারের হাতে থাকে গড়ে প্রায় ৩০ শতাংশ কাজ। প্রতি ৫টি দরপত্রের একটি একক দরপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ই ক্রয় কাজের ৭০ শতাংশ কাজ পাচ্ছেন স্থানীয় ঠিকাদাররা।

দেশের অনলাইন ভিত্তিক সরকারি ক্রয়কাজের দুর্নীতি ইজিপি নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবি’র গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

ইজিপি’র আওতায় বাইরে থাকা উচ্চ চুক্তি মূল্যের সব দরপত্র দ্রুত ই টেন্ডারিং প্রক্রিয়ায় আনাসহ স্বচ্ছ জবাবদিহিপূর্ণ পক্ষপাতহীন প্রতিযোগিতামূলক এবং দুর্নীতিমুক্ত সরকারি ক্রয় ব্যবস্থা প্রতিষ্ঠাসহ বেশ কিছু সুপারিশ করেছে তারা।

৭৫ শতাংশ থেকে শতভাগ কাজই হয়েছে একক দরপত্রের মাধ্যমে। ক্রয় প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানসহ ত্রিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে দুর্নীতির সুযোগ থাকে বলে মনে করেন টিআইবি বাংলাদেশ প্রধান ড. ইফতেখারুজ্জামান।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী স্বচ্ছ দরপত্রের জন্য নূন্যতম ৪টি আবেদন করার কথা থাকলেও ১৯ শতাংশ টেন্ডারে মাত্র একটি দরপত্র পেয়েছে। সারাদেশের মধ্যে ফেনী ও নোয়াখালী বিভাগে সবচেয়ে বেশি একক দরপত্রের কাজ পেয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…