চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে বিক্ষোভের তিনদিন পরেও চলছে না শাটল ট্রেন

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৯:৫৩ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

বিক্ষোভের তিনদিন পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে না শাটল ট্রেন। প্রশাসন থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৮টি বাস। শনিবার বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর সৌরভ সাহা জয় শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করলেও আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকালে দেখা যায় বিপরীত চিত্র।

চবি প্রক্টর নুরুল আজিম সিকদার চ্যানেল আই কে জানান, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমাদের এখনও আলোচনা চলছে। ক্লাস ও পরীক্ষা চলবে৷ ট্রেন বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য ৮টি বাস বরাদ্দ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সকাল ৯টায় ৩টি বাস বটতলী থেকে ও ষোলোশহর থেকে ৫ টি বাস ক্যাম্পাসের উদ্দেশে রওনা হবে।’

এর আগে বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাস অভিমুখে আসার সময় ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি ছাদে থাকা ১৫ জন শিক্ষার্থী গাছের ডালের সাথে বাড়ি খেয়ে আহত হন। পরে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা ট্রেন থেকে নেমে জিরো পয়েন্টে মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। এসময় ট্রেনের লোকোমোটিভ মাস্টারকেও আটকে রাখা হয়৷ এসময় আগুন জ্বালানোসহ ভিসি বাসভবন, পুলিশ বক্স ও পরিবহনে ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলন শিথিল হয়ে গেলেও এখন পর্যন্ত চলছে না শাটল ট্রেন। রেলওয়ে লোকো মাস্টাররা এক ফেসবুক পোস্টে জানায়, ‘আমরা চবি শাটল চালাব না। যেখানে আমাদের ক্রুদের নিরাপত্তা নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শাটল ট্রেন বন্ধশিক্ষার্থীদের বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT