আন্তর্জাতিক

ভেনিজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ হওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ভেনিজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ হওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভেনিজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস।

ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানানো হয়েছে।

জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন ভেনিজুয়েলায় মার্কিন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…