চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আর্জেন্টাইনের গোলে ফাইনালে সেভিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপা লিগে সেমিফাইনালের ফিরতি লেগে জুভেন্টাসকে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। শুরুতে গোল পেয়ে ইতালিয়ান জুভেন্টাস এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে গড়ানো মহারণে আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হোসে লুইস মেন্ডিলিবারের দল। ফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমা।

প্রথম লেগে সেভিয়া ও জুভেন্টাস ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে ২-১ গোলের জয় তুলেছে সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে সিরি আ’র জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে গেছে লা লিগার সেভিয়া।

লিগে আরেক সেমিফাইনালে জার্মান বুন্দেসলিগার বেয়ার লেভারকুসেনের সঙ্গে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর ফিরতি লেগে ১-০তে জিতে দ্বিতীয়বার ফাইনালের টিকিট কেটেছে রোমা। প্রতিযোগিতার ইতিহাসে ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়ার সামনে সুযোগ সপ্তম শিরোপা ঘরে তোলার।

হাঙ্গেরির বুদাপেস্টে আগামী ৩১মে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সেভিয়া-রোমার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

সেভিয়া-জুভেন্টাসের ম্যাচে বল দখলের লড়াইয়ে মেন্ডিলিবারের দল এগিয়ে থাকলেও ৬৫ মিনিটে গোল পেয়ে যায় জুভেন্টাস। এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। ছয় মিনিট পর স্প্যানিশ উইঙ্গার সুসোর গোলে সমতায় ফেরে সেভিয়া। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

সেখানে সেভিয়ার হয়ে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন ৩১ বর্ষী আর্জেন্টাইন মিডফিল্ডার লামেলা। এতে করে জুভেন্টাসকে বিদায় করে ফাইনালে ওঠে ইউরোপা লিগে রাজত্ব করা দল সেভিয়া। শেষদিকে অবশ্য আরেক আর্জেন্টাইন মার্কোস আকুনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে সেভিয়া। কিন্তু জয় নিশ্চিত করতে খুব একটা অসুবিধা হয়নি দলটির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপা লিগজুভেন্টাসরোমালামেলালিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT