চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অখ্যাত’ দলের কাছে লিভারপুলের হারের দায় নিলেন ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউনিয়ন সেন্ট-গিলোইস ক্লাবের নাম শুনেছেন- এমন ফুটবল সমর্থক খুঁজে পাওয়াটাই কঠিন কাজ। বেলজিয়ান পেশাদার ফুটবল ক্লাবটির কাছে হেরে আলোচনার জন্ম দিয়েছে লিভারপুল। অখ্যাত দলের কাছে ইংলিশ জায়ান্টদের অপ্রত্যাশিত হারের দায় মাথা পেতে নিয়েছেন কোচ ইয়ূর্গেন ক্লপ।

ব্রাসেলসে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে গ্রুপপর্বে নিজেদের শেষ খেলায় সেন্ট-গিলোইসের কাছে ২-১ গোলে অলরেডরা হেরেছে। যদিও ছয় ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে থেকেই শেষ ষোলোতে লিভারপুল খেলবে।

মোহাম্মদ আমুরার গোলে ম্যাচের ৩২ মিনিটে লিড পায় সেন্ট-গিলোইস। সাত মিনিট পর অতিথি দলকে সমতায় ফেরান জারেল কোয়ানসাহ। বিরতির আগ মুহূর্তে ৪৩ মিনিটের মাথায় বেলজিয়ান ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন ক্যামেরন পুয়ের্তাস।

লিভারপুলের অপ্রত্যাশিত হারের দায় নিলেও দলের ফুটবলারদের সমালোচনায় নারাজ ক্লপ। ম্যাচ শেষে বলেন, ‘আমি দলে পুরোপুরি বদল করেছি। এমন পরিবর্তন ছন্দ ধরে রাখার জন্য খুব বেশি সহায়ক ছিল না।’

‘কখনোই এ ধরনের খেলার পরে একজন খেলোয়াড়কে বিচার করবো না। এটাও বলবো না যে, সে যথেষ্ট ভালো খেলেনি। আমি জানি তারা কতটা ভালো। কারণ আমি প্রতিদিন তাদের অনুশীলনে দেখি এবং এটা গুরুত্বপূর্ণ এক অভিজ্ঞতা।’

‘এমন ম্যাচ ছাড়া কারোর ক্যারিয়ার শুরু করা উচিৎ বলে আমি মনে করি না। যেখানে আপনাকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, টিকে থাকতে হবে।’

Reneta

মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নাল্ড এবং গোলরক্ষক অ্যালিসন বেকারের মতো অভিজ্ঞদের ছাড়াই দল সাজিয়েছিলেন ক্লপ। তারুণ্য নির্ভর দলকে তাই পরাজয়ের জন্য দায়ী না করে তাদের প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার দিকেই জোর দেন লিভারপুল কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন সেন্ট-গিলোইসইউরোপা লিগক্লপলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT