চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরো এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

কাজাখস্তানে চলছে ১৭তম ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’।

এর আগে ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল। তবে মস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে।

এবার ইউরো এশিয়া উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে। মঙ্গলবার ছবিটির প্রথম প্রদর্শনীও হয়ে গেছে। সেখানে অংশ নিয়েছেন পরিচালক আসিফ ইসলাম।

তিনি জানান, ২৩ নভেম্বর তিনি কাজাখস্তান যান। পরদিন উৎসবের উদ্বোধনী আয়োজন ও অতিথিদের সঙ্গে ডিনারে অংশ নেন।

সেই অভিজ্ঞতা জানিয়ে আসিফ ইসলাম বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বের বড় বড় পরিচালক, ডিওপি, অভিনেতাদের সঙ্গে বসে ডিনার করেছি। তারা এখন বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে বেশ অবগত। এটা আমাদের চলচ্চিত্র নির্মাতাদের অর্জণ।’

এদিকে গতকাল স্থানীয় সময় পাঁচটায় প্রর্দশিত হয়েছে নির্বাণ। সংলাপবিহীন এই চলচ্চিত্রটি দেখে উচ্ছসিত হয়েছেন দর্শকেরা।

Reneta

আসিফ ইসলাম বলেন, ‘শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম। তবে দর্শকের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে। ছবিটির দেখার পর আমি প্রশ্ন উত্তর সেশনে অংশ নিয়েছি। পরে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, দর্শকরা নির্বাণ-এর মতো একটি চলচ্চিত্র তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তারা ফিল্মের ভিজ্যুয়াল স্টাইল এবং সাউন্ড ডিজাইনের জন্য প্রশংসা করেছেন। এটা আমার জন্য একটা বড় পুরস্কার।’

তবে উৎসবে ‘নির্বাণ’ পুরস্কার পাবে কি পাবে না সেটা জানা যাবে আগামী ১ ডিসেম্বর। তার আগেই অবশ্য উৎসব থেকে বিদায় নেবেন পরিচালক আসিফ ইসলাম। আগামীকাল ২৭ নভেম্বর দেশে ফিরবেন তিনি।

‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। প্রিয়াম অর্চি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা ইভা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো এশিয়ানির্বাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT