হাঙ্গেরিকে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। ৩-১ গোলের জয়ে যাত্রা শুরু করেছে দলটি।
কলোগনেতে সুইসদের হয়ে তিনটি গোল করেছেন কূয়াওদো দুয়াহ, মিচেল আবিশ্চের ও ব্রিল এমবোলোর। হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেন বার্নাবাস ভার্গা।
খেলা জুড়ে আধিপত্য বজায় রাখে সুইজারল্যান্ড। ম্যাচের ১২ মিনিটে সুইসরা এগিয়ে যায় দুয়াহর গোলে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবিশ্চের।
৬৬ মিনিটে ভার্গা এক গোল শোধ করে হাঙ্গেরিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। এমবোলোর যোগ করা সময়ের তৃতীয় মিনিটের গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।







