তথ্যপ্রযুক্তি

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটককে জরিমানা করবে ইইউ

টিকটকের লোগো মোবাইল স্ক্রিনে, সোশ্যাল মিডিয়া অ্যাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফোনে টিকটকের লোগো দেখা যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে সম্ভাব্য মিলিয়ন ডলারের জরিমানা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী চার সপ্তাহের মধ্যে এই জরিমানা করা হবে বলে মনে করছেন অনেকে।

শনিবার ৫ আগস্ট সংবাদ সংস্থা আনাদোলা এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বোর্ড চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে জরিমানা করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, টিকটকের ইউরোপীয় সদর দফতর রায় ঘোষণার পূর্বে সমাঝোতা করার চেষ্টা করেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। আইন অনুযায়ী ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের তথ্য গোপন রাখার বিষয়টি মেনে নিয়ছিল টিকটক।

ইউরোপীয় ইউনিয়ন এর ডিজিটাল পরিষেবা আইন অনুসারে টিকটক, গুগল এবং ফেসবুকসহ প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে অবৈধ বিষয়বস্তু নিরীক্ষণ এবং অপসারণ করতে বাধ্য থাকবে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়নটিকটক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…