বাংলাদেশ

প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা নিয়ে ইইউ’র প্রতিক্রিয়া

আকাশে উড়ন্ত ইউরোপীয় ইউনিয়নের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে উড়ন্ত ইউরোপীয় ইউনিয়নের পতাকা, যা একত্রিত ও শক্তিশালী ইউরোপের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা ঘোষণা করেছেন, সে বিষয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন একটি প্রতিক্রিয়া জানিয়েছে।

শুক্রবার ৬ জুন রাতে ইউরোপীয় ইউনিয়ন মিশন তাদের ফেসবুক পেজে এই প্রতিক্রিয়ায় বলেছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে; আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে।

পোস্টে আরও বলা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণের কাজ এগিয়ে নিতে সকল অংশীদারদের প্রতি ইইউ প্রতিনিধিদল আহ্বান জানায়।

এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…