চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্য হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের প্রতিবাদ

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৭:০৬ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।

বুধবার (১৪ মে) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষদ ভবন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রতিটি অনুষদ ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

মিছিলে শিক্ষার্থীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; একশান একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের একশান ডাইরেক্ট একশান; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন থেকে সাম্যরা যখন পরিবর্তিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছিলেন তখনি তাকে হত্যা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরাই হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ কর্মী হত্যার শিকার হলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমার ভাইদের হত্যার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গতকাল শুধু সাম্যকে হত্যা করা হয়নি, গতকাল ৫ আগস্ট পরবর্তী স্বাধীনতাকে হত্যা করা হয়েছে, সারা দেশের সকল শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার যেভাবে হাসিনার মতো চেপে বসতে শুরু করেছে, এই সরকার যদি সাম্যর হত্যাকারীদের বিচারের আওতায় না আনে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলসহ জাতীয়তাবাদী আদর্শের সব সংগঠন তারেক রহমানের নেতৃত্বে আবারো রাজপথে নামবো।

Reneta

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশের নিরাপত্তা ঘাটতি হয়েছে অথচ ডক্টর ইউনুস যমুনায় আরামে বসে আছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ওদিকে ফ্যাসিস্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে বেরিয়ে যেতে দিয়ে পরেরদিন যমুনা ঘেরাও, শাহবাগ ঘেরাওয়ের নাটক করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে বিদায় করেছি অথচ কয়েকদিন আগে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের আরেক ভাইকে হত্যা করেছে, এগুলোর কোন বিচার হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবি ছাত্রদলইবি ছাত্রদলের প্রতিবাদইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশসাম্য হত্যার প্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT