চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৬ বছর বয়সে চলে গেলেন এরিকসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসন ৭৬ বছর বয়সে মারা গেছেন। সুইডেনের নাগরিক এ কোচ, যিনি প্রথম ব্যক্তি হিসেবে ইউরোপের অন্যকোনো দেশ থেকে এসে ইংল্যান্ডের কোচ হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন এবং ইংলিশদের তিনটি আসরের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন।

এরিকসনের মৃত্যু নিয়ে পরিবার জানিয়েছে, ‘সভেন গোরান এরিকসন মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতার পর, সকালে এরিকসন পরিবারবেষ্টিত হয়ে মারা যান।’

কোচ হিসেবে মোট ১২টি ক্লাব সামলেছেন তিনি। এরমধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি, এএস রোমা এবং লাজিওর মতো ক্লাব এবং ১৮টি শিরোপা জিতেছেন। এরিকসন মেক্সিকো, আইভরি কোস্ট এবং ফিলিপিন্সের ডাগআউট সামলেছেন।

মাত্র ২৭ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে ম্যানেজারে নাম লেখান এ সুইডিশ। সেখানে ডেগারফর্স দিয়ে ক্যারিয়ার শুরু করেন এবং ১৯৭৭ সালে সুইডিশ ক্লাব গোথেনবার্গে যোগ দিয়ে সুইডিশ শিরোপা, দুটি সুইডিশ কাপ এবং ১৯৮২ সালে উয়েফা কাপ জিতেছিলেন।

ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব রোমা, ফিওরেন্তিনা, সাম্পোদোরিয়া, লাজিওর হয়ে সাতটি শিরোপা জিতেছেন। যার মধ্যে সিরি আ শিরোপা, দুটো ইতালিয়ান কাপ এবং ইউরোপীয়ান কাপ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএরিকসনগোথেনবার্গমেক্সিকোম্যানচেস্টার সিটিরোমালেস্টারসুইডন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT