চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরিকসন জানালেন ‘বাঁচবেন আর একবছর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ সভেন গোরান এরিকসনের ক্যান্সার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তিনি জানিয়েছেন, খুব বেশি হলে একবছর বাঁচবেন। সুইডিশ এ কোচ ইংল্যান্ডকে কোচিং করানো প্রথম বিদেশি ম্যানেজার, যিনি ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে দলটিকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন।

এরিকসন সুইডেনের রেডিও পিওয়ানকে বলেছেন, ‘আমি ততক্ষণ পর্যন্ত লড়ে যাবো, যতক্ষণ পর্যন্ত সম্ভব। আমার শরীরে একটি রোগ আছে যা বেশ মারাত্মক। বড়জোর একবছর, তার কমও হতে পারে। নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, সুতরাং সে সম্পর্কে না ভাবাই ভালো।’

‘আমি খুব সাধারণ জীবন-যাপন করি। আপাতত হাসপাতালে নেই, প্রায়ই সেখানে যাই, কিন্তু বাড়িতে বন্ধু-বান্ধব নিয়েই থাকি। ক্রিসমাস এবং নিউ ইয়ারে পুরো পরিবার এখানে ছিল, অনেক মানুষ। আমি বাইরে যাই, যতটা সম্ভব অনুশীলন করি। তবে গতবছরের চেয়ে সেটা কমেছে, কিন্তু আমি স্বাভাবিক জীবনে আছি।’

‘যখন আপনি এধরনের একটি বার্তা পাবেন, প্রতিটি দিনের জন্য কৃতজ্ঞ হবেন। সকালে ঘুম থেকে উঠে খুশি হবেন এবং মনে হবে সব ঠিক আছে, এমন জীবনই যাচ্ছে আমার। একদিন পরীক্ষা করানোর পর ডাক্তার আমাকে জানান পাঁচটি ছোট ছোট স্ট্রোক হয়েছে, কিন্তু চিন্তার কিছু নেই। আমি সেগুলো থেকে শতভাগ সুস্থ। কিন্তু ভয়ের বিষয় হল, আমার ক্যান্সার হয়েছে, যা তাদের সাধ্যের বাইরে। তারা আমাকে বলেছে যতদিন সম্ভব চিকিৎসা এবং ঔষধ দিয়ে বাঁচিয়ে রাখবে।’ ৭৫ বর্ষী এরিকসন এভাবেই জানান চলতি জীবনের কথা।

এরিকসন ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ক্লাব ডেগেরফোর্সের কোচ হিসেবে। পরে গুটেনবার্গে গিয়ে লিগ শিরোপা, দুটি সুইডিশ কাপ এবং ১৯৮১ সালে উয়েফা কাপ জেতেন। এরপর যান পর্তুগাল জায়ান্ট বেনফিকা, ইতালির রোমা, ফিওরেন্তিনা, সাম্পদোরিয়া এবং লাজিওতে।

এ যাত্রায় সাতটি শিরোপা জেতেন। যার মধ্যে সিরি আ, দুটো ইতালিয়ান কাপ এবং উয়েফা কাপ, উইনার’স কাপ। ২০০১ সালের জানুয়ারিতে কেভিন কিগানের উত্তরসূরি হিসেবে ইংল্যান্ডে দায়িত্ব নেন। পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০০৬ সালে দুই বছর চুক্তি থাকার পরও পদ ছেড়ে দেন। কিন্তু সেসময় তার কোনো ব্যাখ্যা দেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইংল্যান্ডএরিকসনকিগানগুটেনবার্গডেগেরফোর্সবেনফিকালিড স্পোর্টসসিরিএসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের বয়স্কতম পেশাদার ফুটবলারের গোলটি এখন জাপানের কাজুয়োশির

জুলাই ২৮, ২০২৬

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT