অন্যান্য খেলা

বাবার পর একই ইভেন্টে সোনা জিতলেন ছেলে

ইকুয়েস্ট্রিয়ান

একজন ক্রীড়াবিদ ঘোড়ার উপর সোনা জিতেছেন, দর্শকদের ভিড় চারপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রীড়াবিদ ঘোড়ার উপর সোনা জিতেছেন, দর্শকদের ভিড় চারপাশে, যা একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে ইকুয়েস্ট্রিয়ানে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে গ্রেট ব্রিটেন। এ ইভেন্টে দলের অন্যতম সদস্য হ্যারি চার্লস, যার বাবা ২০১২ সালের অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। সপ্তম দিনে ব্রিটেনের স্বর্ণের সংখ্যা দাঁড়াল নয়ে।

স্বর্ণ জেতা ব্রিটেন দলের অন্য সদস্যরা স্কট ব্যাশ এবং তার ঘোড়া জেফারসন, বেন মাহের এবং তার ঘোড়া ডালাস ভেগাস ব্যাটিলি, হ্যারি চার্লস ও তার ঘোড়া রোমিও ৮৮। স্কট ব্যাশ প্রথম জাম্পে কোনো পেনাল্টি ছাড়া শুরু করেন। সেই ধারাবাহিকতা ধরে রাখেন বেন ও হ্যারি।

এ ইভেন্টে রৌপ্য জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসরে সব পদক মিলিয়ে সংখ্যায় সবার উপরে অবস্থান দেশটির, পদক ৪০টি। ব্রোঞ্জ উঠেছে স্বাগতিক ফ্রান্সের ঝুলিতে। সবমিলিয়ে এ পর্যন্ত তাদের পদক সংখ্যা ২৯টি।

বিষয়:ইউএসএ ইকুয়েস্ট্রিয়ান গ্রেট ব্রিটেন প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স হ্যারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…