চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিডসের বিপক্ষে জয়কে মৌসুমসেরা বললেন ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইংলিশ ক্লাব লিভারপুল। লিডস ইউনাইটেডের বিপক্ষে দাপট দেখানো জয়কে মৌসুমের সেরা ম্যাচ বলছেন অলরেডদের বস ইয়ূর্গেন ক্লপ। 

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে লিডসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুল। স্বস্তির এই জয়ের ম্যাচে অলরেডদের হয়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ ও ডিয়াগো জোতা। অন্য গোল দুটি আসে ডারউইন নুনেজ ও কোডি গ্যাকপোর পা থেকে। লিডস ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড সিনিসতেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়ূর্গেন ক্লপ বলেন, ‘বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি চলতি মৌসুমে এটি আমাদের সেরা খেলা। এ ম্যাচে কিছু ভুল থাকলেও দারুণ কিছু গোল এবং পাল্টা আক্রমণ করে প্রতিপক্ষকে চাপে রাখতে বাধ্য করেছি। আসলে এটি দীর্ঘ সময়ের সেরা খেলা এটি।’

মৌসুমের সেরা ম্যাচ হলেও নিজেদের কিছু ভুলও স্বীকার করেছেন ক্লপ। ৫৫ বর্ষী কোচ, ‘ম্যাচে কিছু কঠিন মুহূর্ত ছিল। আমাদের একটি অপ্রয়োজনীয় গোল হজম করতে হয়েছে। তবে এটি খেলারই অংশ। সবচেয়ে বড় কথা ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল।’

দাপুটে জয় পেলেও পয়েন্ট তালিকায় আট নম্বরেই আছে লিভারপুল। ৩০ ম্যাচে দলটির ৪৭ পয়েন্ট। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ক্লপের দলের ব্যবধান ৯ পয়েন্ট। আর ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। গানারদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গত মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও ম্যানসিটির সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হতে পারেনি লিভারপুল। এবার সেই দৌড় থেকে শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। এমন বাস্তবতায়, মৌসুমের শুরুতে ছন্দে থাকতে না পারার আক্ষেপটাও ক্লপের কথাতে ফুটে উঠেছে।

Reneta

‘আমি ছয় গোল করা নিয়ে মাথা ঘামাচ্ছি না। দলের পারফরম্যান্স কেমন ছিল, সেটাই মুখ্য বিষয়। এটা ছিল ম্যাচ জেতার মতো পারফরম্যান্স। সঠিক সময়ে জ্বলে উঠতে পারলে আমরা দারুণ আক্রমণাত্মক হয়ে উঠতে পারি। মৌসুমের শুরু থেকে আমরা কেন এমন খেলাটা খেলতে পারিনি, তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কিন্তু আজ আমরা এটি করতে পেরেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডইপিএলক্লপম্যানচেস্টারলিড স্পোর্টসলিডসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT